সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ভূমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

ঈদগাঁওতে ভূমিদস্যুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারে ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ভূমিদস্যু মৃনাল আচায্যের বিরুদ্ধে মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ফুঁসে উঠেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন।

১১ ডিসেম্বর সকাল সাড়ে এগারটার ঈদগাঁও বাজারের বিভিন্ন অলিগলিতে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে হিন্দু সম্প্রদায়। এই সময় শতাধিক নারী-পুরুষের হাতে ঝাড়ু দেখা যায়।


নিরীহ ও অসহায় মূদুল গং এর দোকান ভাড়া নিয়ে মালিকানা দাবী এবং আক্রমণের বিরুদ্ধে ঈদগাঁও উপজেলা সচেতন হিন্দু সমাজ কর্তৃক আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন তারা।
ঈদগাঁও বাজারের শাপলা চত্ত্বরে ডিসি সড়কের দুইপাশে মানববন্ধনকালে সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষের হাতে বিভিন্ন নামের প্লেকার্ড চোখে পড়ে।


এবিষয়ে অভিযুক্ত মৃনাল আচায্যের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.