সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে মরহুম হিরুর স্মরণে আলোচনা সভা ও কবর জেয়ারত

ঈদগাঁওতে মরহুম হিরুর স্মরণে আলোচনা সভা ও কবর জেয়ারত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সদর থানা আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ঈদগাঁওর মরহুম আলমগীর চৌধুরী হিরুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচী পালিত হয়েছে।

১১ নভেম্বর কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের উত্তর পাড়াস্থ মরহুমের বাড়ীতে সকালে খতমে কোরআন। দুপুরে কবর জেয়ারত করলো জেলা ছাত্রলীগের নতুন সভাপতি এসএম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, সদর যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, জেলা যুবলীগের নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্না চৌধুরী, রোরহান উদ্দিন খোকন, সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল, এহেচানুল হক,সাংবাদিক এম আবু হেনা সাগর, ঈদগাঁও আ,লীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, যুবনেতা এহচানুল হক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু হেনা বিশাদ, সাধারণ সম্পাদক ইরফানুল করিম, ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন রাসেল, মরহুমের ভাই ইয়াছিন আরাফাত টুটুল, ঈদগাঁও পথশিশু ব্লাড এসো সিয়েশন প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা, মডারেটর মো: আবদুল্লাহ ও ছাত্রনেতা মনজুর আলম।

বিকেলে ঈদগাঁও যুবলীগের আয়োজনে পাবলিক মিলনায়তনে যুবলীগ সভাপতি এনাম রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেদ উদ্দিনের রাসেলের পরিচালনায় মরহুমের স্মরণে এক শোক সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, বিশেষ অতিথি ছিলেন, সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।

উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জামিল উদ্দিন, হাসান তারেক, শামসুল, মনছুর আলমসহ আরো অনেকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.