সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে মরহুম হুমায়ুন কবির চৌধুরী হিমুর শোক সভা শুক্রবার

ঈদগাঁওতে মরহুম হুমায়ুন কবির চৌধুরী হিমুর শোক সভা শুক্রবার

https://coxview.net/wp-content/uploads/2024/03/Himu-Sagar-13-3-24.jpeg

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা যুবলীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ঈদগাঁও উপজেলা আ,লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মরহুম হুমায়ুন কবির চৌধুরী হিমুর শোক সভা,দোয়া, ইফতার মাহফিল আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।


১৫ মার্চ ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়া মাতবর জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে বৃহত্তর মাইজ পাড়ার সর্বস্তরের জনসাধারণ কর্তৃক আয়োজিত শোক সভায় আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে থাকবেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, কক্সবাজার শহর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।


আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটি সদস্য ও সাবেক সংসদ মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সাবেক চেয়ারম্যান লে: কর্নেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমদ, সাবেক মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার প্রবাসী আওয়ামীলীগ মক্কা শাখার সভাপতি সামসুল আলম।


শোক সভায় সভাপতিত্ব করবেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম ও সঞ্চালনায় থাকবেন, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিম।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.