সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে মহিষের হামলায় গুরুতর আহত – ১

ঈদগাঁওতে মহিষের হামলায় গুরুতর আহত – ১

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে মহিষের হামলায় রমজান নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়। তার অবস্থা আশংকাজনক। তাকে সদর হাস পাতালে প্রেরন করা হয়েছে।

২১ আগষ্ট সন্ধ্যা ৭ টার দিকে ইউনিয়নের মেহেরঘোনা নামক স্থানে এ ঘটনা ঘটে। মহিষের হামলায় আহত হন স্থানীয় কবির আহমদ প্রকাশ পেঠান আলীর পূত্র রমজান আলী (৪০)। হামলায় তার কোমর সহ নানাস্থানে আঘাত প্রাপ্ত হয়। আহতবস্থায় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁও বাজারস্থ হাসপাতালে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ার সদর হাসপাতালে প্রেরন করা হয়।

এ বিষয়ে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম উল্লাহ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.