সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে মাদকাসক্ত পিতাকে পুলিশে সোর্পদ করলো ছেলে : ৬ মাসের সাজা

ঈদগাঁওতে মাদকাসক্ত পিতাকে পুলিশে সোর্পদ করলো ছেলে : ৬ মাসের সাজা

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

মাদকাসক্ত পিতাকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে সোর্পদ করলো ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত তাপস কান্তি দে ঈদগাঁওর উত্তর মাইজপাড়া বংকিম বাজার এলাকার রনজিত কান্তি দে’র পূত্র।

১০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। পরে মন্দির কমিটির নেতাদের সহযোগিতায় তাপস কে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আখন্দ কক্সবাজার প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। তবে স্থানীয় সূত্র মতে, তাপস প্রতিনিয়ত মাদক সেবন করে এলাকায় মাতলামি করত।

দূর্গাপূজাকে সামনে রেখে মাতলামি করার আশংকায় পূজা কমিটির নেতারা তাপসের ছেলে রুবেল কান্তি কে জানালে তাদের সহযোগিতায় এদিন ধৃত করা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করলে ১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গেলে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংশ্লিষ্ট আইনে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.