এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে মানবিক যুবলীগের উদ্যোগে তিন শতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬ই এপ্রিল বিকেলে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ও জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের পরামর্শে জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলা যুবলীগের ব্যানারে যুবনেতা নুরুল আলম, যুবনেতা আহমদ করিম সিকদার বৃহত্তর ঈদগাঁওর তিন শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগ নেতা মুকুল, মেম্বার দিদারুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি আবছার কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ সহ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা।
উপস্থিত লোকজন মহৎ এ কর্মকান্ডকে সাধুবাদ জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.