নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে কাভারভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়।
১৩ ফেব্রুয়ারি ভোর সকাল ৬:৪৫ মিনিট ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা কলেজ গেইট এলাকায় নাসি ব্রীজের উপর এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজারমুখী কাভারভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী দুই টগবগে যুবকের মৃত্যু হয়। নিহতরা হল- ঈদগাঁও চাঁন্দেরঘোনা কাটামোরার আবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন সাঈদী (২১) এবং মৃত আবদু ছমদের পূত্র নুরুল আজীম (২২)। ঘটনায় সর্বত্র শোক বিরাজ করছে।
দুর্ঘটনায় নিহতের পরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শোকের বন্যা বয়ে যায়। এছাড়াও এলাকাবাসী, আত্মীয়-স্বজনসহ বন্ধু মহলের মাঝে শোক বিরাজ করছে।
ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকতা সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান মুহসিন জানান, সকালে চাঁন্দেরঘোনা কাটামোরার দুই যুবক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে। আইনি জটিলতা সমাধান করে লাশ বাড়ীতে নিয়ে আসার কথাও জানান তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.