
ফাইল ফটো
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও বাসষ্টেশনে এক মোবাইল দোকানে অগ্নিকাণ্ড সংগঠিত হয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
১১ অক্টোবর গভীর রাত্রে ঈদগাঁও বাস ষ্টেশনে মসজিদের পেছনে ঈদগাঁওর মধ্যম ভোমরিয়াঘোনার শাহেদুল ইসলামের পরিচালনাধীন আমিন টেলিকম নামের মোবাইল দোকানে বৈদ্যুতিক শক সার্কিট লেগে অগ্নিকাণ্ড সংগঠিত হয়। এতে দোকানে থাকা মোবাইল, যাবতীয় সরঞ্জাম, ফ্যান, কম্পিউটারসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। দোকানটিতে প্রায় ৪/৫ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে দোকান মালিক শাহেদের চাচা ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি বৈদ্যুতিক শক সার্কিট থেকে দোকানে আগুন লেগেছে বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.