
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
মহাসড়কে ঈদগাঁও ইউনিয়নের মেহের ঘোনা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিক গাড়ী খাঁদে পড়ে পুলিশের দুই কর্মকতাসহ আহত হয়েছে অন্তত ৫ জন। ২ ফেব্রুয়ারী রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে চট্রগ্রাম ককসবাজার মহাসড়কের মেহেরঘোনাস্থ নিরাময় হাউস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দিন,নছিমুদ্দিন,আনসার সদস্য নুরুল ইসলামসহ আরো দুইজন। তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জানান,কালিরছড়া এলাকার পাশাপাশি একটি স্থানে গুলি বর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিক তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দিন ও নছিমুদ্দিনের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলের দিকে রওনা দিলে নিরাময় হাউস নামক এলাকায় পৌছলে তাদের বহনকৃত গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে আহতদের দ্রুত ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে আসে। তবে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.