
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও কালিরছড়ায় যাত্রীবাহী গ্রীণ লাইন পরিবহনের চাপায় সাত এসএসসি পরীক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশও নিয়েছে তারা। আহতরা সদরের ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তারা হল রাশেদুল ইসলাম, মামুনুর রশিদ, করিম, তারেকুল ইসলাম, সাইফুল ইসলাম, ওসমান, আবু ছাদেক বলে জানা গেছে।
৯ ফেব্রুয়ারী সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে কালিরছড়া বাজারের পাশে। আহত কজনের মতে, তারা সকলে একটি টমটম নিয়ে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষায় অংশ নিতে আসছিল। এমন সময়ে কক্সবাজারমুখী এক যাত্রীবাহী গ্রীন লাইন পরিবহনের বাস বর্ণিত স্থানে পৌছলে অপর একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে তাদের বহনকারী টমটমকে চাপা দেয়। এসময় টমটমটি মহাসড়কের পাশে খাঁদে পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্বার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। তবে কম বেশি সবাই আহত হয়।
এ ব্যাপারে ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মতে, ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.