
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরো দুই আসামিকে গ্রেফতার করে যৌথ বাহিনীর একটি বিশেষ টিম। তারা হলেন, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল হুদা ও ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম।
বুধবার (২ অক্টোবর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, বর্তমানে গ্রেফতার আতংকের ভয়ে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন পর্যায়ের অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন। গণগ্রেফতারের তীব্র নিন্দার পাশাপাশি সেদিনের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.