সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে শাটডাউনের প্রভাব পড়েনি : পুলিশ ও বিজিবির অবস্থান : মাঠে দিনভর নেতাকর্মী 

ঈদগাঁওতে শাটডাউনের প্রভাব পড়েনি : পুলিশ ও বিজিবির অবস্থান : মাঠে দিনভর নেতাকর্মী 

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে কমপ্লিট শাটডাউনের প্রভাব পড়েনি। বিজিবিসহ পুলিশের অবস্থান। মাঠে দিনভর আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। 


১৮ জুলাই সারাদেশে শাটডাউন ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ শাটডাউনে ঈদগাঁওতে প্রভাব পড়তে দেখা যায়নি। 


দূরপাল্লার যানবাহন ছাড়া ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে ব্যাংক-বীমাসহ অফিসিয়ালি কার্যক্রম চলছে। 


সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে থাকলেও চার টার দিকে ঈদগাঁও কলেজ গেইট এলাকায় কোটা আন্দোলনকারীদের মিছিল করার প্রস্তুতি নেওয়ার খবরে ছাত্রলীগের নেতাকর্মীরা ছুটে গেলেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে ছটকে পড়ে। বাজারসহ স্টেশন এলাকায় নানান ব্যবসায়ীক প্রতিষ্ঠানও খোলা ছিল। অর্থনৈতিকভাবে কোন ব্যাঘাত সৃষ্টি হয়নি। 


সকাল থেকে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে বিজিবি অবস্থান নেন। পুলিশও টহলে ছিলেন। অন্যদিকে শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন পয়েন্টেই
ঈদগাঁও আওয়ামীলীগসহ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা অবস্থান নেন। এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.