সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে শিশু নিহত : ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

ঈদগাঁওতে শিশু নিহত : ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে বোনের বিয়েতে এসে লাশ হলো শাহিন বাবু (৬) নামের এক নিষ্পাপ শিশু। বেপরোয়া গতির ঘাতক ডাম্পার তছনছ করে দিলো বেড়ে উঠা এক প্রদীপকে।

২৬ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে মহাসড়কস্থ নুর কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে। শিশু বাবু ঈদগাঁও মেহেরঘোনার ছেহের আলমের পুত্র বলে জানা গেছে। ঘাতক ডাম্পারটি পালিয়ে যায়।

প্রতিবাদে সড়ক প্রায় ঘন্টা ব্যাপী অবরোধ করেন স্থানীয়রা। যাতে করে, মহা সড়কের উভয় পাশ থেকে আসা অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে আগামী এক সপ্তাহের মধ্যে স্পীড ব্রেকার করে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, নিহত বাবু পাশ্ববর্তী নুর এ কমিউনিটি সেন্টারে তার জেঠাত বোনের বিয়ের খাবার পরিবেশন করে বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বালিভর্তি কক্সবাজারমুখী একটি ডাম্পার তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মুহসিন জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে, তবে ঘাতক ডাম্পারটি পালিয়ে যায়।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, শিশু বাবু নিহতের ঘটনায় ঘাতক আটক। গাড়ী আটক হয়নি।

ঈদগাঁও কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাবু কক্সভিউ ডট কম’কে জানান বিগত ৫ বছরের মধ্যে কমপক্ষে ২৫/৩০ নিহত আর শতাধিকজন আহতের ঘটনা ঘটেছে। আর কত হতাহত হলে স্পীড ব্রেকার নির্মাণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.