সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ভাইস চেয়ারম্যান হামিদা তাহের

ঈদগাঁওতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ভাইস চেয়ারম্যান হামিদা তাহের

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কনকনে শীতে এলাকার গরীব অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়ালেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা হামিদা তাহের।

২৮শে জানুয়ারী দিনব্যাপী বৃহত্তর ঈদগাঁওর ইসলামপুর, ভোমরিয়াঘোনা, মাইজপাড়াসহ বিভিন্ন স্থানে প্রায় তিন শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। শীতার্ত মানুষগুলো শীতবস্ত্র পেয়ে তাদের মুখে ছিল আনন্দের ছোঁয়া।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন,ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, ঈদগাঁও যুবলীগ সভাপতি এনাম রনি, সাংগঠনিক সম্পাদক নুরুল হক,সাবেক যুবলীগ নেতা নান্টু চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন প্রতিবন্ধি সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক রিয়াদ, মুক্তিযোদ্ধার স্ত্রী নুরজাহান, আ,লীগ সদস্য মোহাম্মদ আলম, মোহাম্মদ শফিসহ আরো অনেকে।

নারী নেত্রী হামিদা তাহের শীতার্থদের মাঝে কম্বল দিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.