
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে দূরপাল্লার শ্যামলী পরিবহনের ধাক্কায় যাত্রীবাহী টমটম ধুমড়ে মুছড়ে যায়। এতে টমটমে থাকা যাত্রীদের অবস্থা আশংকাজনক।
প্রাপ্ত তথ্য মতে, ৩০ জুন দুপুর বারটায় ঈদগাঁওর কালিরছড়া বাজারে ভারুয়াখালী থেকে ঈদগাঁও মুখী একটি টমটম অপর আরেকটি টমটমকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে কক্সবাজারমুখী শ্যামলী বাসের ধাক্কায় পিষ্ট হয়ে যায় যাত্রীবাহী টমটমটি। এতে টমটম চালকসহ ৪/৫ জন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত কজনকে চমেকে প্রেরন করা হয়েছে বলে জানান কালিরছড়া বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন ও যুবনেতা জামিল উদ্দিন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.