সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে শ্রমিকলীগ সভাপতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঈদগাঁওতে শ্রমিকলীগ সভাপতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

প্রতিবছরের ধারায় উদার মন-মানসিকতা নিয়ে এবারও দলীয় কর্মীসহ অসহায়-গরীব ও দু:স্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অব্যাহত রেখেছেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ সভাপতি, জেলা সদস্য ও সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন ছোটন রাজা। তিনি সাধারণ মানুষের বিপদ আপদে ছুটে যাচ্ছে সমস্যা সমাধানে। অসহায় মানুষের পক্ষে যার অবস্থান সবসময়। একজন সফল ছাত্রলীগ কর্মী থেকে বেড়ে উঠার আরেক নাম ছোটন রাজা। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানও বটে। তার প্রয়াত পিতা কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সাবেক সফল সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারী কলেজের সাবেক ভিপি এসটিএম রাজা মিয়ার পুত্র আমজাদ হোসেন ছোটন রাজা তার হারানো পিতার দিক নিদের্শনা মেনে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে সদরের প্রত্যান্ত গ্রামাঞ্চলে। ব্যাপক পরিচিতি রয়েছে তার। ছোটন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিকলীগকে সাথে নিয়ে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

এছাড়াও ছোটন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে জড়িত থেকে সহযোগিতা অব্যাহত রেখেছেন।

ঈদ উপহার পাওয়া কাজল জানান, এই প্রথম বারের মত প্রিয় নেতা ছোটন রাজার কাছ থেকে ঈদের উপহার সরুপ পাঞ্জাবী পেয়ে মহাখুশিতে উৎফুল্ল।

উল্লেখ্য যে, তিনি সদর উপজেলা ভাইস চেয়ার ম্যান পদে নিবার্চন করে জয়যুক্ত না হলেও হতাশ না হয়ে এলাকার মানুষের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে চলছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.