সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মো: ইমরানের মৃত্যুতে শোক

ঈদগাঁওতে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মো: ইমরানের মৃত্যুতে শোক

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন থেকে সদ্য এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোহাম্মদ ইমরান ৭মে সকালে ঈদগাঁও কলেজ গেইট পয়েন্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না….রাজেউন)

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এক মোটরসাইকেলে চার শিক্ষার্থী মিষ্টি কিনতে ঈদগাঁও বাস স্টেশনে যায়। মিষ্টি নিয়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে কলেজ গেইট এলে চট্টগ্রামমুখী হানিফ পরিবহণের (চট্টমেট্টো-ব-১১-০২৪৩) বাসটি ভুল সাইডে এসে মোটর সাইকেলকে চাপা দেয়। এতে আরোহীসহ মোটর সাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। মোটর সাইকেল ও আরোহীসহ গাড়িটি সামনে বেশ কিছু দূর চলে আসে। এতে ক্ষতবিক্ষত আরোহী দের মাঝে ইমরান ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা দ্রুত এসে বাসের নিচ থেকে মোটর সাইকেল আরোহীদের বের করে ঈদগাঁওর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে চকরিয়ার মালুমঘাট হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থান অবনতি হলে শামীমকে চমেক হাসপাতালে পাঠানো হয়। বাসটি সড়কের একপাশে রেখে চালক হেলপার পালিয়ে যায়।

ইমরান ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়ার প্রবাসী আবু তাহেরের পূত্র ও ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী দেলোয়ারের আপন ছোট ভাই য়ের মৃত্যুতে শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান, বাংলাদেশ ছাত্রলীগ, ঈদগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আল ফিরোজসহ আরো অনেকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.