সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁওতে সর্বত্রই নির্বাচনী পোষ্টার ও মাইকিংয়ে সরগরম : উৎফুল্ল ভোটার

ঈদগাঁওতে সর্বত্রই নির্বাচনী পোষ্টার ও মাইকিংয়ে সরগরম : উৎফুল্ল ভোটার

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। পাশাপাশি নির্বাচনী পোষ্টার, লিফলেট ও সর্বত্র স্থানজুড়েই মাইকিংয়ে সরগরম হয়ে উঠেছে।

দেখা যায়, জেলা সদরের ঈদগাঁও বাজারসহ বৃহত্তর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চলের বেশ কদিন ধরে নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও ধানের শীর্ষ মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের নির্বাচনী পোষ্টারে সবখানে ছেয়ে গেছে। তার সাথে সকাল পেরিয়ে দুপুরের পরপরই বৃহত্তর এলাকার গ্রামগঞ্জে নৌকা এবং ধানের শীর্ষ প্রতীকের পাবলিসিটি যেন নজর কাটছে। সবদিক বিবেচনায় ধীরে ধীরে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার সদর রামু আসনে নৌকা মনোনীত প্রার্থী সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলকে বিজয়ী করার লক্ষে দিবারাত্রীতে শীতকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে নেতাকর্মীরা।

ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামগঞ্জে উঠান বৈঠক, সভা, গণসংযোগ ও হাউজ ক্যাম্পিং নিয়ে প্রচারনায় ব্যস্তসময় দিয়ে যাচ্ছে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা।

নির্বাচন যতই সামনে আসছে, ততই এলাকার গ্রামীন জনপদে নির্বাচনী আমেজ বেড়ে চলছে।

দলীয় নেতাকর্মীদের ন্যায় আলাপ আলোচনা মুখর দেখা যাচ্ছে পাড়া মহল্লার কৌতুহলী সাধারন মানুষদেরকেও। সন্ধ্যা বা রাত্রে চায়ের দোকানে একে অপরের সাথে নির্বাচনী আড্ডায় মেতে উঠছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.