সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে সাংবাদিক সাগরের ফুফুর মৃত্যু ঃ জানাযা সম্পন্ন

ঈদগাঁওতে সাংবাদিক সাগরের ফুফুর মৃত্যু ঃ জানাযা সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকার ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি, অনলাইন দৈনিক বে-বেঙ্গল নিউজ ডট কম ও কক্সভিউ ডটকমের সাংবাদিক এবং ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগরের ফুফু ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়া এলাকার ফজল করিমের কন্যা ও একই ইউনিয়নের চাঁন্দের ঘোনার আব্দুল গণির স্ত্রী আঞ্জুমন আরা দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিরোগে আক্রান্ত হয়ে ১১ এপ্রিল সকাল সাতটার দিকে চৌফলদন্ডীস্থ বোনের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না ……….. রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্বামী-ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। এদিকে একই দিন জুহুরের নামাজের পর মাইজ পাড়ার আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার মসজিদে মরহুমার নামাজের জানাযা সম্পন্ন হয়। এই নামাজের জানাযায় বিপুল সংখ্যক শোকার্ত মানুষের ঢল নামে। পরে জানাযা শেষে জুমবাড়ী জামে মসজিদের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.