কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে সাবেক ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধা সন্তান প্রয়াত বাবরের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
২০ অক্টোবর বাদে মাগরিব ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাবেক জেলা ছাত্রলীগের সফল সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আলমগীর চৌধুরী হিরুর ছোট ভাই আমরা মুক্তিযোদ্ধা সন্তান কক্সবাজার জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগ নেতা প্রয়াত রাশেদ উদ্দীন চৌধুরী বাবরের ৫ম মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীরা তাঁর রুহের মাগফিরাত কামনার লক্ষ্যে কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াত বাবরের বড়ভাই জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হিমু, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা, সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক বান্ডি, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, ইসলামাবাদ শ্রমিকলীগের আহবায়ক মনির আহমদ লেদু, যুগ্ম আহবায়ক পলাশ খান, শ্রমিক নেতা রুবেল, বোরহান, রিফাত ও যুবলীগ নেতা মামুনসহ বিপুল সংখ্যক যুবলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে দলীয় নেতাকর্মীরা প্রয়াত বাবরের বৃদ্ধা মাতার সাথে এক সাক্ষাতে মিলিত হয়।
উল্লেখ্য যে, ২০১০ সালের ২০ অক্টোবর রাশেদ উদ্দীন চৌধুরী বাবর নিহত হন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.