সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / ঈদগাঁওতে সিমেন্ট মিক্সার গাড়ী-বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় আহত ২

ঈদগাঁওতে সিমেন্ট মিক্সার গাড়ী-বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় আহত ২

http://coxview.com/wp-content/uploads/2021/12/Accident-Sagar-12-12-21.jpg

ঈদগাঁওতে সিমেন্ট মিক্সার গাড়ী-বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় আহত ২

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁওতে সিমেন্ট মিক্সার গাড়ী-বালুভর্তি ট্রাক দুর্ঘটনায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১২ ডিসেম্বর) ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের কলেজ গেইট ব্রিজ সংলগ্ন স্থানেই কক্সবাজারমুখী বালুভর্তি বড় ট্রাকের পেছনে স্বজোরে ধাক্কা দেয় সিমেন্ট মিক্সার গাড়ী। এই গাড়ীর সামনের অংশ ভেঙ্গে চুরমার হয়ে পড়ে। গাড়ীতে থাকা দুইজন গুরুতর আহত হন। তবে একজন গাড়ীতে আটকা পড়েন। দীর্ঘক্ষণ পর তাকে উদ্ধার করা হয়। আহতদের নাম-ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।

দুর্ঘটনায় খবর পেয়েই ছুটে এসেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। ঘটনার পর থেকে প্রায় ২/৩ ঘন্টা ধরে মহাসড়কের দুই দিকে দুরপাল্লার যানবাহন আটকা পড়ে। আটকা পড়া ব্যক্তিকে দেখতে অসংখ্য মানুষ জড়ো হন।

প্রত্যাক্ষদর্শী ইরফান জানান, ভোর সকালে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। যার কারনে অসংখ্য যানবাহন আটকা পড়ে। অন্য আরেক প্রত্যাক্ষদর্শী জানান, আটকা পড়া ব্যক্তিকে উদ্ধার করা হয়। তবে তার পায়েসহ সারা শরীরে জখম দেখা যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.