সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁওতে সুজনের পথসভায় সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করার দাবী

ঈদগাঁওতে সুজনের পথসভায় সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করার দাবী

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক- সুজন।


সংগঠনটির কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় শুক্রবার এমন দাবি করা হয়। ইউনিয়ন পরিষদ সমূহের সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে ঈদগাঁও বাজারের শাপলা চত্বরে বিকেলে এর আয়োজন করা হয়। সংগঠনের ঈদগাঁও উপজেলা কমিটির সভাপতি মনজূর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান (সাংবাদিক)।


একই দাবিতে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাবের, বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন আন্দোলনের অন্যতম পরিকল্পক ডাক্তার আলহাজ্ব মাওলানা সিরাজুল মোস্তফা নুরী।


এতে উপস্থিত ছিলেন, সুজনের দপ্তর সম্পাদক সাংবাদিক এম, আবু হেনা সাগর, সুজন সদস্য রাশেদুল আমের চৌধুরী, ঈদগাঁও ইলেকট্রিশিয়ান সমিতি উপদেষ্টা জাফর আলম, ঈদগাঁও প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম, সরওয়ার শিফা, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন (পিন্টু), বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা ঈদগাঁও উপজেলা শাখার সদস্য রফিকুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ জাবেরুল ইসলাম ও পরিবহন শ্রমিক নেতা শাহজাহান প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.