সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে সেনাবাহিনীর গাড়ী উল্টে আহত ৪

ঈদগাঁওতে সেনাবাহিনীর গাড়ী উল্টে আহত ৪

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে সেনা বাহিনীর গাড়ী উল্টে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ২৮ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা নুর কমিউনিটি সেন্টারের সামনে কক্সবাজারমুখী সেনাবাহিনীর একটি কন্টিনার গাড়ি উল্টে চারজন আহত হন। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। তাদেরকে ঈদগাঁও থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রামুতে প্রেরণ করা হয়েছে বলে জানান স্থানীয় মুদি দোকান ব্যবসায়ী মাহবুবুর রহমান।

এই বিষয়ে তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দিন এবং মেম্বার মিজানুর রহমান মহসিন সেনাবাহিনীর গাড়ী উল্টে চারজন কম বেশি আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.