এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার বৃহত্তর ঈদগাঁওর স্টুডেন্ট মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
৩০শে আগস্ট সকাল ১১টার দিকে পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ে মাস্ক বিতরণ অনুষ্ঠান শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখে, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, বিএমএসএফ, ঈদগাঁও শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর, সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন মুবিনুর রহমান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন শাহিন, সদস্য সাজ্জাদ হোসেন, রায়হান, মোরশেদ ও বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা। সংগঠন পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক প্রদানের মধ্য দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘটেছে।
এমনকি অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গিকারও ব্যক্ত করেন দায়িত্বশীলরা।
উল্লেখ্য, এই বিদ্যালয়ে ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরন করেন স্টুডেন্ট মানব কল্যান সোসাইটি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.