
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও আলমাছিয়া পয়েন্টে ২৪ জানুয়ারী দুপুর আনুমানিক সাড়ে বারটার দিকে চট্টগ্রাম মুখী একটি কাভার ভ্যান ভেতর থেকে মহাসড়কে উঠা অবস্থায় এক যাত্রীবাহী টমটমকে স্বজোরে ধাক্কা দিলে এতে টমটম চালকসহ তিনজন আহত হন। আহতদেরকে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে ঈদগাঁওর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়।
টমটম চালক ছৌফলদন্ডী ইউনিয়নের মাইজ পাড়া এলাকার মৃত ইউনুছের পূত্র আরমান (১৯) মারা যান। একই এলাকার নুর আহমদের পূত্র সোহেল (২১) ও রশিদ (৫০) গুরুতর আহত হন। আহতদের নানা স্থানে জখম হয়। তাদেরকে ঈদগাঁও মেডিকেল সেন্টার থেকে কক্সবাজারে উন্নত চিকিৎসা সেবার জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান- হতাহতদের আত্মীয় আয়াছুর রহমান।
এ বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইঁয়া ও স্থানীয় মেম্বার রুহুল আলম দানু সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.