সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে হরতালে যান চলাচল স্বাভাবিক

ঈদগাঁওতে হরতালে যান চলাচল স্বাভাবিক

http://coxview.com/wp-content/uploads/2021/03/Horotal-Sagar-28-3-21.jpgনিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

দেশব্যাপী হেফাজত ইসলামের ডাকে হরতাল পালিত হলেও কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে যান চলা চল স্বাভাবিক ছিল।

২৮ মার্চ হরতালে সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও পয়েন্টে দূরপাল্লাসহ ছোটখাট গাড়ী চলাচল করতে দেখা যায়। সাধারণ মানুষ গাড়ী নিয়ে প্রয়োজনীয় কাজ কর্মে যেতে পারছে। তবে দেখা মেলেনি হরতাল পালনকারীদের। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টিম বিভিন্ন পয়েন্ট সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি টহলে ছিল।

সৌদিয়া পরিবহনের চালক জানান, টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দশ্যে রওনা দিলাম। পথে দেখা যায়নি হরতালকারীদের। শান্তিপূর্ণ ভাবে গাড়ী চলাচল করছে।

ঈদগাঁও থানার এক পুলিশের অফিসার জানান, হরতালে (দুপুর ২টা পর্যন্ত) ঈদগাঁওতে অপ্রীতিকর কোন প্রকার ঘটনা ঘটেনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.