সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে হাফেজ কুরআন শারীরিক প্রতিবন্ধি মেজবাহের অকাল মৃত্যু : শোক প্রকাশ

ঈদগাঁওতে হাফেজ কুরআন শারীরিক প্রতিবন্ধি মেজবাহের অকাল মৃত্যু : শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার শারীরিক প্রতিবন্ধী হাফেজ মেছবাহ উদ্দিন (৩০) এর অকাল মৃত্যু হয়েছে। দীর্ঘ ৮ বছরের অধিক অসুস্থ থাকার পর তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সে আলহাজ্ব সামশুল ইসলামের প্রথম পুত্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরাধীন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কার্যালয় কর্তৃক নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তিত্ব। একই অফিস কর্তৃক তার এক বোন ও শারীরিক প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত। জীবদ্দশায় সে ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শস্থ মেসার্স জয়নাব ট্রেডিংয়ের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

মেজবাহ কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি এমদাদুল হক কাদেরীর ভাইপুত্র। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় মাইজপাড়া আজিজুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে দক্ষিণ মাইজপাড়ায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন- ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি, দৈনিক কক্সবাজার প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক এম আবুহেনা সাগর।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.