সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ১৫জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার দিলেন এডুকো সংস্থা 

ঈদগাঁওতে ১৫জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার দিলেন এডুকো সংস্থা 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারে ঈদগাঁও উপজেলায় এবার ১৫জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার প্রদান করলেন এডুকো নামের একটি সংস্থা।

১৪ই ডিসেম্বর দুপুরে ঈদগাঁও ইউনিয়ন পরিষদে এই হুইল চেয়ার বিতরন করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম, পোকখালীর চেয়ারম্যান রফিক উদ্দিন।

অন্যদের মাঝে অংশ নেন, ঈদগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিবার এডমিন এম আবু হেনা সাগর, ঈদগাঁও ইউপির সচিব ছৈয়দ আলম ও ইউপি সদস্যসহ এনজিও সংস্থা এডুকোর প্রতিনিধিগণ।

উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের ১৫ জন প্রতিবন্ধি হুইল চেয়ার পেয়ে মহাখুশিতে উৎফুল্ল। অসহায় ও হতদরিদ্র প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করায় অভিবাদন জানান এলাকার সচেতন মহল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.