সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ২১ আগষ্টের আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে ২১ আগষ্টের আলোচনা সভা অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ২১শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ঈদগাঁও বাজারের কামাল টাওয়ারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আ,লীগ আহবায়ক আবু তালেবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মহিদ উল্লাহের পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,সদস্য আহমদ করিম সিকদার, ডা: আবদুল কুদ্দুস মাখন, হেলাল উদ্দিন সিকদার, নওশাদ মাহমুদ, মোজাম্মেল হক, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল হক।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা সদস্য জাহাঙ্গীর আলম জানু, রাশেদুল ইসলাম রিয়াদ, আবদু রাজ্জাক, শামসুল হক, মনজুর আলম, ইয়াছিন আরাফাত টুটুল, সুমন কান্তি দে, ওয়ার্ড আ,লীগের নেতা নুরুল হুদা, হেলাল উদ্দিন, নুরুল হাকিম নুকি, এম আবু হেনা সাগর, ছানা উল্লাহ, রমজান মেম্বার, নুরুল আমিন সোনা মিয়াসহ তৃণমূল নেতাকর্মীরা।

আলোচনা সভার শুরুতে ২১ আগষ্ট নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। যা ছিল দেশের ইতিহাসে বর্বরতম এবং জঘন্যতম হামলা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.