সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে ৩ দিনেও রিক্সা চালক হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

ঈদগাঁওতে ৩ দিনেও রিক্সা চালক হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে আবদুল মজিদ নামের রিক্সা চালককে পিটিয়ে হত্যাকারীকে ৩দিন পর ও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই নিয়ে এলাকার লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য যে, ৩১ ডিসেম্বর আনুমানিক রাত ২টার দিকে ঈদগাঁও বাজারের পুরাতন পাইপ বাজার এলাকায় রাবারড্যামের এক যুবকের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে মজিদের উপর হামলা করে।

এলাকাবাসীর মতে, নিহত মজিদ অত্যন্ত ভাল ছেলে, এলাকায় সহজ সরল ছিল। সকলের কাছে ভদ্র ভাষায় কথা বলত। তার মৃত্যু মেনে নেওয়া যাচ্ছেনা। ঘটনায় জড়িত খুনিকে গ্রেফতার পুর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী।

স্থানীয় মেম্বার বজলুর রশিদ জানান, এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি মজিদ হত্যাকারীকে। আমরা এলাকা বাসী হতাশ। গ্রেফতার অভিযান চলছে কিনা এই নিয়েও সন্দিহান।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিক্সাচালক হত্যাকারী গ্রেফতার হয়নি বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.