কক্সবাজার জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওবাসীকে তরুণ গণমাধ্যমকর্মী এম আবুহেনা সাগর ঈদুল ফিতর তথা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তরুণ সংবাদকর্মীদের সংগঠন ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি, লেখক সোসাইটির সাবেক সভাপতির দায়িত্ব ছিলেন। পাশাপাশি তিনি পর্যটন শহর কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার প্রতিদিনের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিবেদকের দায়িত্ব পালনের পাশাপাশি অনলাইন দৈনিক কক্সভিউ নিউজ ডটকমসহ বিভিন্ন অনলাইন নিউজের সাথে সম্পৃক্ত আছেন।
শুভেচ্ছা বার্তায় আবুহেনা সাগর বলেন, এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের ঘরে ঘরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর। ঈদ সর্ব শ্রেণীপেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। ভুলিয়ে দেয় উঁচু-নিচু ভেদাভেদ। তিনি আরো বলেন,পবিত্র রমজানের আত্মশুদ্ধির প্রশিক্ষণে উদ্ভাসিত হোক সকল মুমিন। প্রিয় ঈদগাঁওবাসীকে জানাই ঈদ মোবারক।

এম আবুহেনা সাগর
www.coxview.com
নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও কক্সবাজার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.