সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর অধ্যাপক মমতাজ মহসিনের পিতার মৃত্যু : ঐক্য পরিবারের শোক

ঈদগাঁওর অধ্যাপক মমতাজ মহসিনের পিতার মৃত্যু : ঐক্য পরিবারের শোক

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওর প্রবীণ ব্যবসায়ী ও ঐক্য পরিবারের সদস্য চুনতি মহিলা মাদ্রাসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিনের পিতা আব্দুল আজিজ সওদাগর ইন্তেকাল করেন (ইন্না…..রাজিউন)।

২৬ মার্চ রাত একটার দিকে ঈদগাঁও ইউনিয়নের কানিয়া ছড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিগত তিন মাস পূর্বে তিনি স্ট্রোক করেন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

মরহুমের পুত্র চুনতি মহিলা মাদ্রাসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন জানান, একইদিন বিকেল ৩ টায় শিয়াপাড়া সংলগ্ন কানিয়াছড়া জানাজার মাঠে পিতার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা গভীর ভাবে শোক প্রকাশ করেন। তারা হলেন, ঐক্য পরিবারের এডমিন পল্লী চিকিৎসক রেহেনা নোমান কাজল, গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর ও শিক্ষক মহিউদ্দিন মাহীসহ কার্যকরী এবং মূল গ্রুপের সকল সদস্যবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.