এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক সহায়তায় ঈদগাঁওতে অসুস্থ মেধাবী শিক্ষার্থী তানিয়া সুলতানা রিফার চিকিৎসায় পাশে দাঁড়ালেন তরুণ প্রজন্মের মানবিক যোদ্ধা, সমাজ সেবক, প্রবাসী সরওয়ার কামাল।
জানা যায়, টমটম গাড়িতে ধাক্কা খেয়ে মারাত্মক ভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিন মাস ধরে কক্সবাজারসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ICU তে রয়েছেন ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়ার ফোরকান আহমদ কন্যা, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ২০১৬ ব্যাচ কক্সবাজার সরকারী কলেজের মেধাবী শিক্ষার্থী অসুস্থ তানিয়া সুলতানা রিফা। তার চিকিৎসার পাশে প্রবাসীর আর্থিক সহায়তায় পাশে দাঁড়াল তরুণ প্রজন্মের মানবিক সহযোদ্ধা, সমাজ সেবক চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার প্রবাসী সরওয়ার কামাল।
৮ই মে বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের আইসিউর সামনে অসুস্থ রিফার মায়ের হাতে নগদ সহায়তা সরুপ অর্ধ লক্ষাধিক টাকা তুলে দেন। অর্থ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন রিফার মাতা।
ঈদগাঁও ঐক্য পরিবারের সদস্য, মানবিক যোদ্ধা সরওয়ার কামালের সাথে কথা হলে তিনি অসুস্থ তানিয়া সুলতানা রিফার পাশে সহায়তা প্রদান করে দাঁড়াতে পেরে নিজেকে গর্ববোধ করছি। এ ধরনের মুর্মুষূ রোগীদের কল্যানে মানবিকতার তরে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.