নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক ব্যবসায়ীর কাছ থেকে চট্টগ্রামের পটিয়া নামক এলাকায় ১লক্ষ ৮০ হাজার টাকাসহ একটি মোবাইল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৪ জুন সকাল দশটার দিকে ঈদগাঁও বাজারে তার ব্যবসায়ীক প্রতিষ্টানের জন্য ঈদের মালামাল আনতে চট্টগ্রাম যাওয়ার পথে পটিয়ায় এ ঘটনা টি ঘটে।
প্রাপ্ত তথ্য মতে, ঈদগাঁও নিউ মার্কেটস্থ ইলেক্ট্রনিক ব্যবসায়ী হক ষ্টোরের মালিক জালালাবাদ ইদ্রিসপুর এলাকার মোঃ শফিউল হক চট্টগ্রামে ঈদ কালেকশন করতে যাওয়ার সময় সৌদিয়া গাড়ির যাত্রী শফির কাছ থেকে ডিবি পরিচয়ধারী কয়েকজন লোক তাকে সিএনজি যোগে পশ্চিমদিকে জনশূন্য এলাকায় নিয়ে গিয়ে তল্লাশি করার নামে ব্যাগে ও পকেটে থাকা ১লক্ষ ৮০ হাজার টাকা এবং একটি মোবাইল হাতিয়ে নেয়।
ভোক্তভোগী চট্টগ্রাম যাওয়ার পরিবর্তে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে।
ব্যবসায়ী শফি জানান, ডিবি পরিচয়ে আমার কাছ থেকে নগদ টাকা এবং ব্যবহারের মোবাইল নিয়ে নেয়।
তিনি আরো জানান, সৌদিয়া পরিবহনটি একটি যাত্রীকে বিপদে ফেলে এভাবে চলে যাওয়ায় ছিনতাইকারী ও গাড়ির স্টাফদের সাথে যোগ সাজশ আছে কিনা সন্দেহ হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.