সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্য প্রার্থী হলেন নুরুল আমিন সোনা মিয়া। তিনি এবার টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ভোট প্রার্থনা করে যাচ্ছেন।


জানা যায়, ঈদগাঁও কালিরছড়া এলাকা থেকে মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করেন প্রতিবাদী ও যোগ্য ব্যক্তি নুরুল আমিন সোনা মিয়া। অপরাধমুক্ত ও মডেল এলাকা গঠনে তার চিন্তা চেতনা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গঠনে বদ্ধ পরিকর।


ইউনিয়ন ৫নং ওয়ার্ড নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্য সবদিক বিবেচনায় নারী পুরুষ সাধারণ ভোটারদের আলোচনায় আছেন নুরুল আমিন সোনা মিয়া। মানুষের বিপদে ঘরে বসে থেকে ছুটে যান তিনি, বিপদগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, বিয়ে সাদী, অভাবী মানুষের পাশে থাকাসহ নানা কর্মকান্ডে তাকে দেখা যায়।


মেম্বার প্রার্থী নুরুল আমিনের সাথে আলাপকালে তিনি জানান, শুধু ব্যক্তিগত সহযোগীতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না। তাই বৃহৎ পরিসরে সার্বিক উন্নয়ন করতে প্রার্থী হয়েছি। সকল কর্মকান্ডে জনগণের অংশ গ্রহন, জবাবদিহিতা নিশ্চিত করাসহ স্মার্ট রুপে এলাকা গড়ে তুলতে চায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.