সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওর কালিরছড়া মিফতাহুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার সভা ২৬ ফেব্রুয়ারী

ঈদগাঁওর কালিরছড়া মিফতাহুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার সভা ২৬ ফেব্রুয়ারী

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া মিফতাহুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা ২৬ শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে।


সোমবার বাদে ফজর হতে মাদ্রাসা ময়দানে দূর-দুরান্ত থেকে আসা ওয়ায়েজগন তাশরীফ পেশ করবেন।
মাদ্রাসার বার্ষিক সভায় আমন্ত্রিত ওয়ায়েজগনে মধ্যে উপস্থিত থাকবেন – চট্টগ্রামের হাটহাজারী
আরবি বিশ্ববিদ্যালয়ের শাইখুল হাদিস ও দেশ বরণ্যে হাদিস বিশারদ আল্লামা শেখ আহমদ।


চট্টগ্রামের জামিয়া দারুল হেদায়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি আজিজুল হক আল মাদানী, রামুর জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসা মুহাদ্দিস আল্লামা হাফেজ আব্দুল হক, চট্টগ্রামের লোহাগাড়ার রাজঘাট মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি হাবিবুল ওয়াহেদসহ আরো অনেকে।


জানা যায়, মাদ্রাসার ২৭তম বার্ষিক সভার দিন হেফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান করা হবে। সকলের উপস্থিতি কামনা করে মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি মোহাম্মদ ছৈয়দ নূর।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.