
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওর কালিরছড়া থেকে অপহরণ হওয়া দুইজনকেই মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে।
১৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টায় তাদেরকে ছেড়ে দেয় বলে জানান স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনার।
অপহরণের পর থেকে ঐ চক্রটি স্বজনদের কাছে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল। এক লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে তাদের স্বজনরা হিমছড়ি এলাকার পূর্বে গহীন জঙ্গলে মুক্তিপণ বুঝিয়ে দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য যে, একইদিন ভোর ৪টার দিকে কালিরছড়া পুর্বে হাদিক্কুম এলাকার কূল বাগান থেকে তাদেরকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। অবশেষে উদ্ধারকৃতরা হলেন, কালিরছড়া উত্তরপাড়া এলাকার মোহাম্মদ কালুর পুত্র ছৈয়দুল হক, মৃত আকতার হোছেনের পুত্র কালাইছ্যা।
এদিকে প্রতিনিয়ত অপহরণ বাণিজ্যের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ছে এলাকাবাসী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.