
এম আবুহেনা সাগ; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও কালিরছড়া থেকে আবারো দুইজনকে অপহরন করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। উভয়ের পরিবারের কাছ থেকে ৪ লক্ষাধিক টাকা মুক্তিপণ দাবী করেছে বলে জানান মেম্বার।
২ জানুয়ারী রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনাটি ঘটে। অপহৃতরা হলো- কালিরছড়া শিয়াপাড়ার মমতাজ আহমদ পূত্র মজুম তাহের, একই এলাকার মমতাজ মাঝির পূত্র ফরিদুল আলম। বার বার অপহরন পূর্বক মুক্তিপণের ঘটনায় চরম আতংক রয়েছে স্থানীয়রা।
স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনার জানান, ঐদিন রাত্রে ১০/১২ জনের একটি অপহরন চক্র শিয়াপাড়াস্থ নিজ বাড়ী থেকে মজুম তাহেরকে আর পথিমধ্যে থেকে ফরিদুল আলমকে অপহরণ করে নিয়ে যায় এবং দুইজনের কাছ থেকে ৪ লক্ষাধিক টাকার মুক্তিপণ দাবী করছে।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চলছে।
উল্লেখ্য যে,কদিন পূর্বে দুই জনকে অপহরণ করে প্রায় লক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে উদ্বার করতে না করতেই আবারো অপহরণের ঘটনায় ভাবিয়ে তুলছে এলাকার সর্বশ্রেনী পেশার লোক জনকে।
সচেতন মহলের মতে,পাহাড়ী এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি র্যাবের বিশেষ অভিযান পরিচালনার জোর দাবী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.