সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর গুরামিয়া হার্টরোগে ভোগছে: মানবিক সাহায্যের আবেদন

ঈদগাঁওর গুরামিয়া হার্টরোগে ভোগছে: মানবিক সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলার ঈদগাঁও কালিরছড়া পূর্ব ভুতিয়া পাড়ার দরিদ্র ও অসহায় দিনমজুর গুরা মিয়া (৩৫)। তিন বছর যাবৎ হার্টের রোগে মানবেতর জীবন কাটাচ্ছে। গরীব- অসহায় দিনমজুর গুরা মিয়ার স্ত্রী এবং চারটি শিশু সন্তান নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে। বর্তমানে সে কোন কাজ করতে পারছেনা, তার সমস্ত আয়ের পথ বন্ধ, অনেকদিন যাবৎ তার বাড়িতে খাদ্যসামগ্রী বলতে কিছু নেই।

চিকিৎসকদের মতে, দ্রুত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা না হলে যেকোন সময় তার শরীরিক অবস্থা আরো সংকটাপন্ন হতে পারে। গুরা মিয়ার হার্টের চিকিৎসা দ্রুত চালিয়ে যেতে হবে। তার চিকিৎসার জন্য কমপক্ষে (তিনলক্ষ) টাকা খরচ হবে চিকিৎসক সূত্রে জানায়।

এত বিপুল পরিমাণ অর্থ দরিদ্র দিনমজুর গুরা মিয়ার পক্ষে যোগাড় করা কোন ভাবেই সম্ভব নয়। সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করেন। রোগীর বিকাশ নং- ০১৮৮১১১৪২৯২

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.