নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলার সদর উপজেলার ঈদগাঁও বাজারে অন্তত: চার হাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণে সিসি ক্যামেরা স্থাপনে দাবী উঠেছে।
ব্যস্তবহুল এ বাজার থেকে সরকার প্রতি বছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব আদায় করলেও উন্নয়নের কাজ হচ্ছে সীমিত। এখানে রয়েছে বিভিন্নর ব্যাংক-বীমা, ক্লিনিক-হাসপাতাল, এনজিও অফিস, বিভিন্ন মার্কেট, শপিংমলসহ প্রায় চার সহস্রাধিকের মতন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে ঐতিহ্যবাহী তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। তৎমধ্য ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, দারুল ফাতাহ একাডেমী। সবমিলিয়ে একটি ব্যস্ততম উপ শহরে পরিণত হয়েছে ঈদগাঁও বাজারটি। বাজারে ডাকাতি, চুরি ও লুটসহ হরেক রকমের ঘটনা করে পার পেয়ে যেতে পারে, এমনকি অপকর্মসহ মানুষের জানমালের নিরাপত্তা ব্যাঘাত ঘটতে পারে এমনই আশংকা করা করছে অভিজ্ঞ মহল।
বাজারের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমল বদন্যতায় বহুপূর্বে এই বাজারের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামরা স্থাপন করেছিল। এগুলো কিছুদিন যেতে না যেতেই রক্ষণাবেক্ষনের ও তদারকির অভাবে নষ্ট হয়ে যায়। সে থেকে অদ্যবদি পর্যন্তও সিসি ক্যামরাগুলো সংস্কার বা পুন:স্থাপন করা হয়নি। ফলে সর্বমহলে হতাশা বিরাজ করছে।
ব্যবসায়ী ফরিদুল আলম জানান, সিসি ক্যামরার মাধ্যমে নানান অপরাধ অপকর্ম সনাক্তকরণসহ পুলিশী তদন্তের স্বার্থে সহজতর হয়। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সিসি ক্যামেরাও একটা গুরুত্বপূর্ণ জিনিস বটে।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জানান, অপরাধ-অপকর্ম থেকে নিরাপত্তা রাখতে সিসি ক্যামেরা স্থাপনে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অবগত করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ক্যামরা স্থাপন করা হবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।
উল্লেখ্য, ঈদগাঁও স্টেশনে বেশ কয়দিন পূর্বে সিসি ক্যামেরা স্থাপনে জনমনে প্রশংসা কুড়িয়েছেন আলাদীনের চেরাগ নামের এক ব্যবসায়ীক প্রতিষ্ঠান।
এমতাবস্থায় ঈদগাঁও বাজার দক্ষিণ পার্শ্ব মেডিক্যাল সেন্টার পয়েন্ট, ভূমি অফিসের ত্রিমুখী পয়েন্ট, হাসপাতাল সড়ক, শাপলা চত্বর চৌরাস্তার মোড়, স্বর্ণপল্লী, কাপড় গলি, মাছ বাজার, বাঁশঘাটা ব্রীজ, পুরাতন পুলিশ বিট পয়েন্ট এলাকাটি সিসি ক্যামেরায় আওতায় এনে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরী বলে মনে করেন সচেতন লোকজনসহ সাধারণ ব্যবসায়ীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.