এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা সদরের ঈদগাঁও বাজারের প্রধান ডিসি সড়ক ও বিকল্প যাতায়াত সড়কটির কবে হবে সংস্কার? এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে সচেতন এলাকাবাসীর মাঝে। এতো কষ্ট মেনে নেওয়া যায়না বলে জানান চলাচলরত বহু পথচারীরা। এমনকি বর্তমানে এ জনগুরুত্বপূর্ণ সড়ক দুটি মরণ দশায় পরিনত হয়ে পড়েছে। যাতে করে, জন ও যানবাহন চলাচলে বিপাকে পড়ার পাশাপাশি জন দূর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘমাস ধরে ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশ্বর্স্থ ডিসি সড়কের দুই পাশের গাইডওয়াল করার পর থেকে এখনো পর্যন্ত সড়কটি পূর্ণভাবে সংস্কার করা হয়নি। যার কারণে, সড়কের দুইপাশের ব্যবসায়ীরা বহুকাল ধরে তাদের ব্যবসা বাণিজ্যিক নিয়ে মাথায় হাত দিয়েছে। অযোগ্য রাস্তার কারণে প্রত্যান্ত গ্রামাঞ্চলের লোকজন বাজারমুখী হচ্ছেনা। এ সড়ক পেরিয়ে চৌফলদন্ডী, জালালাবাদ, পোকখালী ও ঈদগাঁও ইউনিয়নের একাংশের হাজার হাজার লোকজন দৈনিক আসা যাওয়া করে থাকে বাজারে প্রয়োজনীর কাজেকর্মে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময়ের পরেও সড়কটি সংস্কার না হওয়ায় ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে দারুনভাবে বিপাকে পড়েছে। আবার অল্প বৃষ্টিতেই জন ও যানবাহন চলাচলে কষ্টকর হয়ে পড়ে। সংস্কার কাজ মাঝপথে থেমে থাকায় পথচারীসহ সাধারণ লোকজনের মাঝে চাপাক্ষোভ বেড়েই চলছে। পাশাপাশি যোগাযোগের আরেক বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটিও করুণ দশার কবলে পড়েছে। সড়ক জুড়েই বড় বড় গর্তে সয়লাভ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতে যত্রতত্র স্থানে গর্তে পানি জমে চলাফেরা অযোগ্য হয়ে পড়েছে। সে সাথে কদর্মাক্ত যেন চলাফেরায় কাল হয়ে পড়েছে। বেকায়দায় পড়েছে স্কুল- কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নানা দূর্ভোগ আর দূর্গতি পেরিয়ে দৈনিক তাদের শিক্ষাঙ্গনে আসা যাওয়া করতে চোখে পড়ে। বর্তমানে মাদ্রাসা সড়ক দিয়ে জন ও যান চলাচল অনেকটা বৃদ্ধি পেয়েছে। উক্ত সড়কটিতে গর্ত সৃষ্টির কারণে চলাফেরার অযোগ্য বললেই চলে।
এদিকে মাদ্রাসা গেইট সংলগ্ন দুপাশে গর্তের সৃষ্টি হলেই, সামান্য পরিমাণ বৃষ্টির পানি জমে জন ও যান চলাচল অনেকটা কষ্টকর হয়ে পড়ে। সন্ধ্যা কালীন সময়ে যানবাহন চলাচল করতে গিয়ে যেকোন মুহুর্তে অপ্রীতিকর দুর্ঘটনার আশংকাও প্রকাশ করেন চালকরা।
পথচারী আজিম, কালু শফি, শাহাব উদ্দিন, সিরাজ জানান, বর্তমানে ব্যস্তবহুল সড়ক হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে মাদ্রাসা সড়কটি। সড়ক জুড়েই প্রায় অংশে ঝুকিঁপূর্ণ গর্ত। রক্ষা পেতে হলে সংস্কারের বিকল্প নেই।
শিক্ষার্থীরা জানান, যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম মাদ্রাসা সড়কটি সংস্কার অতীব জরুরী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.