এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
আসন্ন ঈদুল ফিতর (ঈদ) যতই ঘনিয়ে আসছে, ততই ঈদের আনন্দময় আমেজ বিরাজ করছে।আর সেই ঈদকে সামনে রেখে নতুন জামা কাপড় তৈরী করতে ব্যস্ততার ধুম পড়েছে জেলা সদরের দ্বিতীয় বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার সহ তৎসংলগ্ন উপবাজারের টেইলার্সের দোকান গুলোতে। এসব ব্যবসা প্রতিষ্টানে ঈদমুখী লোকজনকে জামা তৈরী করতে দেখা যাচ্ছে। যেন ঈদগাঁওর দর্জি পল্লীতে ব্যস্ততার ধুম পড়েছে। বাজারের প্রতিটি অলিগলিতে ঝর ঝর শদ্বে মুখরিত হয়ে উঠছে ভোর সকাল থেকে গভীর রাত অবধি পর্যন্ত। বর্তমান সময়ে ব্যবসায়ীক ভরা মৌসুমে দর্জিদের সাথে কথা বলার কোন ফুসরত নেই। এক নিয়মে তারা কাজ করে যাচ্ছে হরদম।
জানা যায়, ঈদগাঁও বাজারে প্রায় দেড় শতাধিক টেইর্লাস রয়েছে। সেসব কাপড়ের দোকানগুলোতে ঢাকা-চট্টগ্রাম থেকে ক্রেতাদের চাহিদা মোতাবেক নিত্য নতুন ডিজাইনের সার্ট, প্যান্ট, পান্জাবীর পিছ এনেছে ব্যবসায়ীরা। কিন্তু রমজানের শুরু থেকেই এসব টেইর্লাসে ক্রেতাদের দেখা না মিললেও দশ রমজান পার হতে না হতেই বৃহত্তম ঈদগাঁওর সাত ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলের মানুষজন টেইলার্সমুখী হয়ে পছন্দের কাপড় সেলাইয়ে ব্যস্তমুখর হয়ে পড়তে চোখে পড়ছে। টেইর্লাসে অর্ডার নেওয়া কাপড়গুলো নিজস্ব কারখানায় মনের মত করে সেলাই কাজে বেশিভাগই সময় ব্যয় করে যাচ্ছে নর-নারী দর্জিরা। কোন ক্রেতা তাদের সাথে কথা বলতে চাইলেও সে সুযোগ পাচ্ছেনা।
এদিকে ঈদগাঁও বাজার, বাসষ্টেশনসহ চৌফলদন্ডী, পোকখালী, কালিরছড়া বাজার নামের উপবাজার সমুহেও সমানতালে দর্জিরা নির্ঘুম কাপড় সেলাই ব্যস্তমুখর হয়ে পড়ছে। ক্রেতাদের কাছে যথাসময়ে সেলাইকৃত জামা ডেলিভারী দেওয়ার মনমানসিকতা নিয়ে মনোযোগ সহকারে ব্যাপক উৎসাহ উদ্দিপনা মুখর পরিবেশে মেশিনের ঝর ঝর শব্দে সেলাইয়ের কাজ করে যাচ্ছে এসব দর্জিরা। তারা অক্লান্ত পরিশ্রম করে চাহিদা অনুযায়ী কাপড় তৈরী করে যাচ্ছে ক্রেতাদের।
অপরদিকে একেক টেইলার্সে কাপড়ের দাম ভিন্ন হলেও সেলাইয়ের দাম কিন্তু এক রয়েছে। আবার বৃহত্তম ঈদগাঁওর বহু লোকজন প্রতিবছরের ন্যায় এবারও মানসম্মত কাপড় তৈরী করার লক্ষে কক্সবাজার কিংবা চট্টগ্রামের নামকরা টেইলার্সমুখী হচ্ছে। দুয়েক ব্যবসায়ী জানান, ক্রেতারা টেইর্লাসমুখী হচ্ছে।
অন্যদিকে কয়েকজন দর্জিরা জানান, কাপড় তৈরীর ক্ষেত্রে কাজের চাপ ধীরে ধীরে বাড়ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.