কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দীর্ঘদিন পর নবনির্মিত পাবলিক লাইব্রেরী ও শহীদ মিনারের প্রবেশ গেইট থেকে ‘ঈদগাঁও’ নাম মুছে ফেলায় বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশসহ তদন্তের মাধ্যমে নাম মোছনকারীর মুখোশ উন্মোচন করার জোর দাবী জানিয়েছেন ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ ও ঈদগাঁও লেখক সোসাইটি। তবে তাদের দাবী, আদিকাল থেকে ঈদগাঁও শহীদ মিনার ও পাবলিক লাইব্রেরীর কথা জেলার সর্বমহলে পরিচিতি লাভ করে আসছে। হঠাৎ করে কে বা কারা ঈর্ষা পরায়ন হয়ে নবনির্মিত পাবলিক লাইব্রেরী ও শহীদ মিনারের গেইট থেকে ঈদগাঁও নাম কালি দিয়ে মুছে দেওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ
ঈদগাঁও পাবলিক লাইব্রেরী ও শহীদ মিনারের গেইট থেকে ‘ঈদগাঁও’ নাম মুছে দেওয়ায় ক্ষোভ প্রকাশসহ তীব্র নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দেন- ইউনিয়ন যুবলীগ সভাপতি ইলিয়াছ, সাধারণ সম্পাদক এনাম রনি, সহ-সভাপতি মিনার, ইফতেখারুল আলম সোনামিয়া, শহিদুল করিম, ছানা উল্লাহ, ফরিদুল আলম, শাহ আলম, জসিম উদ্দীনসহ ইউনিয়ন যুবলীগের অপরাপর নেতৃবৃন্দরা। এ ধরণের ষড়যন্ত্রের সূরাহা না হলে তারা বৃহত্তর কর্মসূচী দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিতও প্রদান করেন।
ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ
ঈদগাঁও পাবলিক লাইব্রেরী ও শহীদ মিনারের গেইট থেকে ‘ঈদগাঁও’ নাম মুছে দেওয়ায় দুঃখ প্রকাশসহ তীব্র নিন্দার পাশাপাশি তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করার জোর দাবী জানান – ইউনিয়ন যুবলীগের সভাপতি নাছির উদ্দীন জয়, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল হক, স্বপন কান্তি দে, কামাল উদ্দীন, বেদারুল ইসলাম, ছিদ্দিক মনির, মিজানুর রহমান, মোস্তাক আহমদ, জহিরুল ইসলামসহ আরো অনেকে।
ঈদগাঁও লেখক সোসাইটি
ঈদগাঁও পাবলিক লাইব্রেরী ও শহীদ মিনারের ফটক থেকে ‘ঈদগাঁও’ নাম মুছে দেওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দেন- ঈদগাঁও লেখক সোসাইটির সভাপতি এসএম রুবেল উদ্দীন, সাধারণ সম্পাদক আবু নাছের, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মিজানুর রহমান মিজান, জসিম উদ্দীন জয়, কলামিষ্ট আরিফ উল্লাহ, মোবারক হোসেনসহ আরো অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.