নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ফোরকান আহমদের নামাজে জানাজা শোকার্ত মানুষের ঢল নামে। ৭ই জানুয়ারী সকাল ১০টায় আলমাছিয়া ফাজিল মাদ্রাসা মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ৬ জানুয়ারী দুপুর ১ টায় ইন্তেকাল করেন (ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয় ৬৯ বছর। তিনি মাদ্রাসা সংলগ্ন জাগির পাড়ার মরহুম সোলতান আহমদের সুযোগ্য পুত্র। দীর্ঘ কয়েক বছর যাবৎ তিনি শরীরে বাত, ব্যথাসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ২ পুত্র সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘবছর ধরে শিক্ষকতায় জড়িত ছিলেন।
তঁর এই ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, সভাপতি মফিজুল ইসলাম মফি, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরাফাতসহ আরো অনেকে। শোক বার্তায়, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.