
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর-রামু ও ঈদগাঁও (৩) আসনের নৌকা মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন।
২০শে ডিসেম্বর আসরের নামাজের পর থেকে ঈদগাঁও বাসস্টেশন হয়ে বাজার,ফরাজী পাড়া, পোকখালী ও ইসলামাবাদসহ বিভিন্ন স্থানে গণ সংযোগ করেন এবং পথসভায় বক্তব্য দেন। সে সাথে সকল ভোটারের কাছে দোয়াও চেয়েছেন।
সংসদ সদস্য প্রার্থী সাইমুম সরওয়ার কমলের সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, জালালাবাদ আওয়ামী লীগের সভাপতি সেলিম মুর্শেদ ফরাজী, ইসলামাবাদ আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম মেম্বার, ঈদগাঁও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশেল উদ্দিন রাশেদ, জালালাবাদ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামাবাদ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,উপজেলা কৃষকলীগের সভাপতি আরছার কামালসহ অনেক নেতাকর্মী মোটর সাইকেল বহর নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগে অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তারা- ঈদগাঁও উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় বর্তমান সরকারের হরেক রকমের সুফলাধীর কথাও উল্লেখ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.