সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওর মহিউদ্দিন’র জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

ঈদগাঁওর মহিউদ্দিন’র জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

ঈদগাঁও বাজারের ব্যবসায়ী মহিউদ্দিন সওদাগর আর নেই (ইন্নালিল্লাহি..রাজিউন)। ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে স্থানীয় একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। অকাল প্রয়াত মহিউদ্দীন সওদাগর হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মহিউদ্দীন সওদাগর ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া নিবাসী মরহুম মৌলানা মোহাব্বত আলীর সন্তান ও ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সাবেক সভাপতি ও ব্যবসায়ী মরহুম নুরুল আমিন সওদাগরের ছোট ভাই।

১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় স্থানীয় মেহেরঘোনা ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শোকার্ত মানুষের উপস্থিতি ঘটে।

এদিকে ব্যবসায়ী মহিউদ্দিনের মৃত্যুেতে পরিবার পরিজনের সমবেদনাসহ গভীর শোক প্রকাশ করেছেন অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন প্যানেল ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.