
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওর দরগাহ পাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম ছুরুত আলমের সহধর্মীনি এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জেলা শাখার সাধারন সম্পাদক, ঈদগাঁও ৭নং ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক এস এম নুরুল হাকিম নুকীর মাতা মোস্তফা আলম ৬ অক্টোবর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না…..রাজিউন)। একই দিন সন্ধ্যা ৬ টায় স্থানীয় দরগাহ পাড়া বার আউলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্টিত হয়।
এ জানাযায় বিপুল সংখ্যক শোকার্ত লোকজনের উপস্থিতি ঘটে। তৎমধ্য, – ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, সদর আ,লীগের উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম, জেলা যুবলীগের সাবেক নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নিবার্হী সদস্য আহমদ করিম সিকদার, ঈদগাঁও আ,লীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, জালালাবাদ আ,লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজি, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা, ঈদগাঁও আ,লীগ সাংগঠনিক সম্পাদক নুরুল কবির, নুরুল হুদা, ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি, ওয়ার্ড আ,লীগ নেতা মনজুর আলম, কেফায়তুল্লাহ, কামাল উদ্দিন, মুসলিম উদ্দিন, ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক ইউনুছ রানা, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শাহজাহান মনির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিমন।
এদিকে মরহুমার মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন – সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইরফানুল করিম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.