কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাসষ্টেশনের একমাত্র জেলা পরিষদ কর্তৃক নির্মাণাধীন যাত্রী ছাউনিটি ভবঘুরদের দখলে রয়েছে। ফলে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন গন্তব্যস্থল মুখী লোকজন বাসের জন্য অপেক্ষার সুনির্দিষ্ট জায়গা পাচ্ছেন না। জানা যায়, দূর দূরান্ত থেকে আগত নানা গন্তব্যমুখী মানুষ যাতে বাসের জন্য নির্দিষ্ট জায়গায় বসে অপেক্ষা করতে পারে সেজন্য বছর দু’য়েক পূর্বে কক্সবাজার জেলা পরিষদ ঈদগাঁও বাসষ্টেশনের উত্তর পূর্ব কর্ণারে একটি যাত্রী ছাউনি নির্মাণ করে সুন্দর ভাবে। সেখানে মানুষের বসার জন্য তিনটি ব্যবস্থাও করা হয়। অত্যান্ত দুঃখের বিষয়, ক্লান্ত শরীর নিয়ে সেখানে দূরদূরান্ত থেকে আসা মানুষজন বসতে পারে না। কারণ- ঐ বসার জায়গা গুলোতে আগে থেকেই ভবঘুর টাইপের লোকজন কেউ শুইয়ে, কেউ বসে বসে বিড়ি-সিগারেট টানে, আবার কেউ কেউ অকথ্যভাষায় মাতলামির সুরে গান গেয়ে বেড়ায়। এ ছাড়া উক্ত জায়গার আশপাশ এলাকায় রিক্সা, সিএনজি সহ নানা গাড়ী বন্দি থাকে সারাক্ষণ।
ভদ্র লোকেরা যাত্রী ছাউনিতে বসতে চাইলে অনেক সময় দূর্ব্যবহারের স্বীকার হতে হয় বলে জানান, অনেক পথচারী। এলাকাবাসী ওইসব দখলদারদের উচ্ছেদ করে যাত্রী ছাউনিটি মুক্ত করার দাবী জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.