
এম আবুহেনা সাগর, ঈদগাও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর শিক্ষক মাহবুবুল আলমের পিতা ছৈয়দুজ্জামান (৮০) আর নেই। তিনি ২৮ সেপ্টেম্বর সকাল ৮টায় ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়াস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না….. রাজেউন)।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান। একই দিন বাদে আসর স্থানীয় দক্ষিণ মাইজ পাড়া জামে মসজিদ কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দেন ঈদগাঁও রিপোর্টার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সদস্য রফিক উদ্দিন লিটনসহ আরো অনেকে।
প্রাক্তন ছাত্র পরিষদের শোক
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর শিক্ষক মাহবুবুল আলমের পিতা ছৈয়দুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঈদগাহ হাইস্কুল প্রাক্তন ছাত্র পরিষদ ৯০ ব্যাচের সভাপতি ব্যবসায়ী নেতা মফিজুর রহমান মফিজ, সিনিয়র সহ-সভাপতি আমেরিকা প্রবাসী আজিজুল হক, সহ-সভাপতি জাহেদুল হক ফরাজী, সহ-সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, সহ-সভাপতি ব্যবসায়ী আবদুল মোনাফ, সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহ-সাধারণ সম্পাদক শিক্ষক মিল্টন পাল, সাংগঠনিক সম্পাদক চন্দন পাল বাবু, সহ- সাংগঠনিক সম্পাদক নুরুর রহিম, তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শেফাইল উদ্দীন, অর্থ সম্পাদক মহিউদ্দীন, সহ- অর্থ সম্পাদক নুরুল আজিম, দপ্তর সম্পদক আবদুল করিম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নুরুল কবির, সদস্য যথাক্রমে শফিউল আলম, ছুরত আলম, জসিম উদ্দীন, বোরহান উদ্দীন, আতিকুর রশিদ তারেক, শহিদ উল্লাহ, নুরুল হুদা, ছৈয়দ আকবর, ছৈয়দ হোছন, এহছানুল হক মিয়াজী, জাফর আলম, নবী হোসেন প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.