সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁওর সনাতনী সম্প্রদায়ের লোকজনের সাথে ছোটন রাজার উঠান বৈঠক

ঈদগাঁওর সনাতনী সম্প্রদায়ের লোকজনের সাথে ছোটন রাজার উঠান বৈঠক


এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী তারুণ্যের প্রতীক ছোটন রাজা নির্বাচনী প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে।

১২ মার্চ রাতে বৃহত্তর ঈদগাঁওর হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে নিজের বাড়ীতে এক বৈঠক করেন ছোটন। একই দিন সকাল সন্ধ্যা পর্যন্ত চৌফলদন্ডী, খুরুশকুল ও পিএমখালীর গ্রামীণ জনপদে ব্যাপক গণসংযোগ করে এবং দু’হাত তুলে এলাকাবাসীকে সালাম জানান, দোয়া চেয়েছেন ছোটন রাজা। দিনভর এলাকাতে সময় দেন। অর্ধশতাধিক মোটর সাইকেল সহকারে গণসংযোগ করে গ্রামাঞ্চলের ভোটারদের মাঝে চমক দেখিয়েছেন।

প্রবীন মুব্বীরা রাজা মিয়ার ছেলে ছোটনকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এবার ভোটারেরা তাদের প্রিয় প্রার্থী ছোটনকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলেও আশ্বস্থ করেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, মেহনতি মানুষের পরম বন্ধু, সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি ছোটন রাজা নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছে।

উল্লেখ্য যে, তিনি এলাকাতে পথসভা, গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছে। নিবার্চনে এখন মূল ফ্যাক্টর ছোটন। সকাল থেকে দুপুর, বিকাল থেকে সন্ধ্যা পেরিয়ে গভীর রাত অবধি গ্রামীণ জনপদের ভোটারদের কাছে গিয়ে দোয়া চেয়ে চষে বেড়াচ্ছেন মেঠো পথে। তরুণ নেতার কাছে সাড়া দিচ্ছে মানুষরা। ছোটন বিভিন্ন সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.